১৫ ই আগস্ট, ২০২৫, বারাসাত, এডিটর হিরন ঘোষাল, আমার আলো: অত্যন্ত ভাব গম্ভীর অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হল উত্তর চব্বিশ পরগনা জেলা ৭৯ তম স্বাধীনতা দিবস জেলা আদালতে অনুষ্ঠিত হল। জেলার জজ এবং জেলার সমস্ত বিচারক মন্ডলী বন্ধুরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নাজিরবাবু অভিক সরকার একান্ত সাক্ষাৎকারে আমাদের জানান যে, মানুষের জন্য জেলা আদালত কাজ করে চলেছে। জেলার জজ সাহেবের নেতৃত্বে সবাই কাজ করে চলেছেন। মানুষের উন্নয়ন ও ভালো কাজের মধ্যেই তাদের সার্থকতা।
তাদের কাজ সত্যই প্রশংসার দাবি রাখে। তাদের এখন প্রচুর মামলা চলছে, লোক আদালত চলছে। সরকার চেষ্টা করছে, জেলার জজ চেষ্টা করছেন মানুষকে মুক্তি দেওয়া, মানুষের পাশে থাকা। একান্ত সাক্ষাৎকারে জেলার নাজির অভিক সরকার এই কথা বলেন।
![]()






