তক্ষকের ছদ্মবেশে
মৌসুমী ঘোষাল চৌধুরী
পাহাড়ে উঠি যখন, জীপগাড়ীর স্ত্রীজাত চলনে চালিয়ে
আমার জীপে ছিল কপোত কপোতীদের দল।
এহেন পাহাড়ি সুরে, কাফী সুফিয়ানায়
” শালবন ” তুমি ও তো ছিলে গানের কলিতে মনমধু,
বনপলাশীর পদাবলী।
তোমার সুরে সুর মেলাতেই
আলিঙ্গন করি,
তোমার চোখে
কুমোর পাড়ার মূর্তি বিলাস। যেন,
দেবরাজ ইন্দ্র, কখনো তক্ষকের ছদ্মবেশে
ডেকে বলো
আমার এই জোড়া ভুরুর জালিয়ানওয়ালা বাগের জঙ্গলে
বজ্রসম ব্যথা স্মৃতি বিনষ্ঠ করেই
তুমি ঘনিষ্ঠ বৈঠকী
ডেকেছ চকমকি পাথরে।
ফেরাতে চাও হীরক মন উৎফুল্লতা।
হয়ত চট্টোগ্রাম লুন্ঠনে
তুমি তুমিই ছিলে মাষ্টারদা সূর্য সেন।
আজো বন্দী আস্ফালন, দীর্ঘশ্বাস ফেলো
” দেশ ” কে ভালোবেসে ” দেশের ” দুরবস্থায়
পথে পথে সকলকে ডেকে পথিকের মত শোনাও
আশা পিয়াসী এক আকাশ কবিতা।
—oooXXooo—
![]()







