হটাৎ বৃষ্টি নামলো
✍ অনিমেষ চ্যাটার্জি
হটাৎ বৃষ্টি নামলো …
ধুয়ে গেল ঘামের ফোঁটায়
জমে থাকা অক্লান্ত পরিশ্রম …
ধুয়ে গেল চোখের জলে
মিশে থাকা সব দুঃখরাশি …
ছাতার একান্ত আশ্রয়ে
ধীর লয় প্রহর বোনে …
আকাশ তখন আপন মনে
মেঘ মল্লার ধরেছে …
জগতের যত ভালোলাগা
অঝোরে ঝরেছে,
পিচ ঢাকা শহরের বুকে …
মাটির কোল জুড়ে …
অন্তহীন সময়ের
আবেগযাত্রা দিকশূন্যপুরে …
—oooXXooo—
![]()







