“সবুজ”
কৌশিক গাঙ্গুলী
সত্য অত সহজ নয়,
আগে মিথ্যাকে করো জয়।
যদি পারো দেখবে
সবুজে সবুজ
গাছে গাছে ভরা অরণ্য
সব খিলখিলিয়ে হাসে,
এত বাতাস, এত ছায়া
তার ভেতরে আছে এত মায়া,
বেঁচে থাকতে গেলে মানুষ
সবুজকে ভালোবাসো, হাসো
বৃক্ষ হাসো,
অমৃতধারায়
স্নান করে দাও ডাক
রুক্ষ পৃথিবীর বুকে
সবুজেতে ভরে যাক।
—oooXXooo—
![]()







