শ্রমজীবী মা
রতন চক্রবর্ত্তী
“””””””””””””””””””””
🌄ভোরের সূর্য্যটা জেগে ওঠার সাথে সাথেই
তোমার , আমার , সবার শ্রমজীবী মায়েরা জেগে ওঠেন শয্যা ছেড়ে |🌹
তারপর থেকে শুরু হয় তাদের সংসারে নানা কাজ
সারাদিনে বিরাম , বিশ্রাম বলতে কিছুই মিলে না তাদের ভাগ্যে |🌹
এমনি করে চলে সারাজীবন বিনা বেতনে শ্রম দান
রক্ত মাংসে গড়া এই দেহখানি তাদের ক্লান্ত অচল না হওয়া পর্যন্ত |🌹
তাতেও শেষ নেই অধিক রাত হলেই চিন্তায় সন্তানের বাড়ি ফিরে আসার অপেক্ষায় তাকিয়ে থাকেন দুয়ার পানে |🌹
অবশেষে পরিবারের সকলে হয়ে একসাথে রাতের আহার করলে শেষ হয়তো তখন তিনি নিশ্চিন্তে যান শয্যায় |🌹
তাইতো মায়ের মতো এমন শ্রমিক জগতে কেহ নাই
আজ বিশ্ব শ্রমিক দিবসে তাই এসো সকলে মাকে প্রণাম🙏🏻জানাই |🌹
—oooXXooo—
![]()







