তোমাকেই খুঁজি
শ্রী নীলকান্ত মণি
শ্রাবণের দীর্ঘ দিন শেষ৷
আশা ছিলো মিলনের, দিন শেষে
সন্ধ্যা এসে সে দীপ জ্বেলে দেবে!
মায়াবিনী সন্ধ্যা এলো যবে,
মনে হলো, তা মেকি
প্রত্যাশী আকাশে!
আসন্ন রাতি৷
যে বাতি জ্বালিয়ে
পথ চেয়ে আছি, সে বাতি
শূন্যের কাছে প্রশ্ন করছে কি!
ধ্যানের সে ধন
অপেক্ষার জন অধরা সুন্দর
আজীবন-ই দূর কুহেলিকা হয়ে
বিরূপ বাতাসে
খাবি খেতে খেতে
শূন্যের কাছে ব্যাকুল জিজ্ঞাসা হয়ে
রয়ে যাবে! যবনিকা
উঠবে না নাকি!
কোত্থাও
কোন সাড়া নেই!
আদিগন্ত জুড়ে অনন্ত শূন্যতা!
শ্রাবণের খ্যাপা হাওয়া বইছে কেবল৷
এই হাওয়া
প্রশ্নচঞ্চল খ্যাপা মানুষের-ই প্রশ্ন যেন
উত্তর না-পাওয়া!
রাত্রী ব্যথিতা৷
নিবিড় আঁধারে বিলুপ্ত হয়েছে
সব আশা৷ এ রাত
তবুও যেন
বৃষ্টির সৃষ্টিতে উত্থিত ধ্বনি মাঝে
সিক্ত গন্ধ আসে ভেসে মালতীর
যে বাতাসে
বর্ষামুখরিত মর্মরছন্দে যেন
খোঁজে কার ভাষা!
—oooXXooo—
![]()







