কাঙ্খিত টলমল
শ্রীপ্রকাশ
—————-
কৃষ্ণ মেঘের রাসি
ছেয়ে দিল গোটা আকাশ।
উন্মুখ বর্ষা প্রানে
খুশির ঝর্ণা।
সিংহ নাদে ভূ-তল
উঠলো কেঁপে।
হাম্বা ডাক, মানুষের হাঁকে
মাঝির দাঁড় চঞ্চল।
বাংলা আমার নদীর দেশে
আজ কাঙ্খিত টলমল।
ক্ষেতখামারে ফলাগমে
খুশির মকমক।
বৃক্ষলতাদি দম্ভ ভেঙে
ঢালছে সবুজ রঙ।
প্রকৃতির সাথে মোর
যত কুন্ঠিত দ্বার,
খুলে গেল আজ।
———
![]()







