আমি ঘৃণীত
অরবিন্দ নাহা
( 6291333460 )
বিশ্বাস করুন,
আমার ভীষণ লজ্জা করে
নিজেকে পাকিস্তানি বলতে
ভীষণ লজ্জা করে।
ভারত যখন টেরোরিস্ট ধ্বংস করে
পৃথিবীকে একটা সুন্দর বাগান
দেবে বলে প্রতিজ্ঞা করে
আমার তখন ভীষণ লজ্জা করে
নিজে পাকিস্তানি বলে।
ভারতে যারা যুদ্ধে প্রাণ দেয়
তাদের জন্য ও দেশের সবাই
গর্বিত স্বরে মাথা উঁচু করে বলে,-
“অমর শহীদ জিন্দাবাদ” ।
আর আমাদের পাকিস্তানের টেরোরিস্টরা
অন্যায় যুদ্ধে প্রাণ দিলেও
জাতীয় পতাকায় মুড়ে
সম্মান জানায় আমাদেরই
দেশ রক্ষাকারী সৈনিকরা, এবং
গান -স্যালুটে যখন বিদায় জানায়
তখন ভীষণ লজ্জা করে,
নিজেকে ধিক্কার দিই,
নিজেকেই নিজে ঘৃণা করি
পাকিস্তানে জন্মেছি বলে।
—oooXXooo—
![]()







