সং..
প্রদীপ সরকার
মনে আছে সেই ছোট্ট বেলায় দেখেছিলাম সং।
নিত্য হরেক সাজে সেজে,
আসতো নেচে বাড়ির কাছে,
চাইতো ভিখ মা-ঠাকমার কাছে প্রায়ই দেখিয়ে নানা ঢং।
আজ ওনাদের খুব কম দেখা যায়,
হয়তো অন্য কোনও কাজ করে খায়,
কিন্তু হারিয়ে ওঁরা যাননি তো একেবারে।
আজও দেখি মাঝেমাঝে,
শিব-কালী বা কৃষ্ণ সেজে,
কিছু মানুষ পেটের জ্বালায় আজও বেড়ায় ঘুরে।
এখন আধুনিক এই যুগেতে,
মানুষের চাইতে ভিখ বুঝি মানে বাধে,
তাই বুঝি আজ কিছু মানুষ,
হারিয়ে আপন মানবতা-হুঁশ,
ক্ষমতা লোভী নেতার সাজে ভোটের ভিক্ষা করে।।
—oooXXooo—
![]()







