ভালোবাসা
(আমার প্রিয়”তুয়া”আর”রনি”কে ভালোবেসে)
অরবিন্দ নাহা
ভালোবাসাটা
আমার কাছে
একটু অন্যরকম।
একসাথে পথ চলতে চলতে
কথা বলতে বলতে
দুজন –দুজনের চোখে চোখ রেখে
অপলক তাকিয়ে থাকা ।
আস্থা- বিশ্বাস –
নির্ভরতা খুঁজে পাওয়া থেকে
ভালোলাগা ,- এরপর ভালোবাসা ।
মনের- অলিগলিতে
লুকোচুরি খেলা ,
না বলা কথা
অকপটে খুলে বলা;
আবেগ- মায়া -মমতা
আর সব সময় কাছে থাকার
এক অদম্য ইচ্ছা।
আমার আকাশ হবে “সে “
সেই আকাশে কষ্টের মেঘ যদি আসে
আমি তাকে জড়িয়ে নেবো
আমার মায়ার চাদরে ,
নির্বাক নিশ্চুপে
যদি যাই হারিয়ে
পথ খুঁজে নেবে সে
আমার এ দু’চোখে।
তার অবহেলা- অবজ্ঞাতে
আমি একলা হতে চাই,
একলা হয়েও আমি
তাকেই পেতে চাই
একটু
অন্যরকম ভালোবাসা চাই।
—oooXXooo—
![]()







