অথৈ জলে
রতন চক্রবর্ত্তী
আমরা সবাই দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে
গন্তব্যের ট্রেনটি আসার অপেক্ষায় ,
এমন সময় কত যাত্রীর সাথে কত যাত্রীর
হয় পরিচয় , হয় কত কথোপকথন |
অবশেষে যেই ট্রেনটি ঢুকলো প্ল্যাটফর্মে
অমনি যে যার পছন্দের কামরায় গিয়ে বসলো ,
কারো সাথে কারো আর থাকলো না সম্পর্ক
সব ভুলে গিয়ে আবার হলো সেই আগের মতন |
ঠিক তদ্রুপ , এই পৃথিবীর প্ল্যাটফর্মে
ঠাকুরদা , ঠাকুরমা , জ্যাঠা , কাকা , বাবা ,
দাদু , দিদা , মামা কত আপনজন এলেন
কেউ থাকলেন না , সবাই গেলেন চলে |
এমন কি যে মায়ের প্রাণের ধন সন্তান
সেও যদি যায় চলে ভাগ্যের পরিহাসে ,
বছর ঘুরলেই মাও যাবেন তারে ভুলে
প্রকৃতির এ এক অদ্ভুত নিয়মটাই চলে |
ভালোবাসা ? সে ভালোবাসাও থাকে না আজীবন
তোয়াজ করতে করতে ওষ্ঠাগত হয় প্রাণ ,
সকলের সাথে সকলের ভুল বোঝাবুঝিতে
সীমাহীন দুঃখ আর যন্ত্রনায় কাটে জীবন |
আর যদি জাগে কোনভাবে সন্দেহ একবার
তবে সেই ব্যাধি আর হতে চায় না দূর,
এই নিয়েই চলছে যুগের পর যুগ, আজকেরও যুগে
সংসার , সমাজে কতেক মানুষের মন |
তাই বলছে প্রকৃতি , করো করো সব করো
কিন্তু আড়াল থেকে দেখে বোঝার চেষ্টা করো ,
তোমরা যাচ্ছ কোন পথে , কোন পথ ধরে
ডুবে কিন্তু মরো না অথৈ জলে |
—oooXXooo—
![]()







