“হারিয়ে গেছে “
রণজিৎ মন্ডল
———————
পিয়ের যুদ্ধে যাওয়ার আগে, প্রেমিকা ক্যামিলের কাছে জ্যাক মাঝে মাঝে আসত । এসে কানে কানে বলত , ” শুভ দিন কবে আসবে?” ক্যামিল কেবলই দিন পিছিয়ে দিয়ে বলত, ” বাবাকে ছেড়ে থাকবে কেমনে !” জার্মানির সঙ্গে ফ্রান্সের যুদ্ধ বাধল। সেনাবাহিনীর কড়া নিয়ম, পিয়েরকে যুদ্ধে টেনে নিয়ে গেল!
ক্যামিল চোখের জল লুকিয়ে বাপকে বলেছিল, কিছু ভয় কর না বাবা, তুমি যুদ্ধ জয় করে আবার ফিরে আসবে, ততদিনে আমি আমার ফুলের বাগানকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখব।
ক্যামিল তারপর হলদে রজনীগন্ধা তৈরি করে তোলবার চেষ্টা করতে লাগল। বাপ বলেছিল হবে না, ও আবার হয় নাকি! মেয়ের পন হলদে রজনীগন্ধা ফোঁটাবেই।
তার কথা যদি খাটে তাহলে যুদ্ধ থেকে পিয়ের ফিরে এলে তাঁকে অবাক করে দেবে!
ইতিমধ্যে জ্যাক এসেছিল খবর দিতে দুদিনের ছুটি নিয়ে, পিয়ের পেয়েছে সেনা নায়কের তকমা। নিজে আসতে না পেরে ওকে পাঠিয়েছে কিন্তু মন মানেনি। এসে দেখল সেইদিন সকালে গোলা এসে পড়েছিল ক্যামিলের ফুলবাগানে।প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল ফুলের বাগানটিকে, সেই বাগান তার হলদে রজনীগন্ধা সুদ্ধ ছারখার করে দিল একটি গোলা।
শুধু একটিই শান্তনা তার জন্য ফিরে আসেনি জ্যাকও, সেও যুদ্ধে প্রাণ হারিয়েছে, আর তাঁকে কানে কানে বলবে না,” শুভ দিন কবে আসবে ?”
সেও যে আর বেঁচে নেই! যখন ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো নিজেকে, দেখল , তার মুখটাকে সে যেন হারিয়ে ফেলেছে যুদ্ধের তান্ডবের মাঝে, যেখানে হারিয়ে গেছে তার জীবনের প্রীয় পিয়ের ও জ্যাকের মত মানুষটি!
—oooXXooo—
![]()







