নিরীশ্বর পাথরের কাছে
মৌসুমী ঘোষাল চৌধুরী
মায়ের মাইটোকন্ড্রিয়া
কতটা শক্তি দেয়
সন্তানের বুকে /
কতটা সহনশীল হলে
আমার ব্রাহ্মণ পদবী
মিথ্যে হয়ে
হতে পেরেছি
ক্ষত্রিয় /
কেমনভাবে ঘুমাবো
যখন আমার মা
নিশ্চিন্তে ঘুমিয়ে আছে
মৃত্যুর কাছাকাছি পৌঁছালেও
নতুন ভোরের পৃথিবী
দেখবে বলে /
যেমন করে আরেক মা
তার গয়না
বিক্রি করে
আত্মজার জন্য
প্রার্থনা করত
নিরীশ্বর পাথরের কাছে /
—oooXXooo—
![]()







