জীবন বড়ই অনিশ্চিত
মৃনাল কান্তি বাগচী
নিয়তির কাছে মানুষ
ভীষন অসহায়
জীবন একেবারে অনিশ্চিত
ভবিষ্যতে কার কপালে কি
আছে
কিছুই বলা নাহি যায়।
জন্ম নিলেই বেঁচে থাকা যায়
কেউ নিশ্চয়তা দিতে নাহি
পারে
যে কোন সময় জীবন
নিমিষে যেতে পারে ঝরে।
আমরা নিজেদের নিয়ে
যতই হম্বি তম্বি বড়াই
করি
ইচ্ছে করলেই সব কিছু
নাহি করতে পারি।
আমেদাবাদ থেকে লন্ডন গামী
বিমানের যাত্রীরা কি জানতো
জানলে,অদৃষ্টের পরিহাস
তাদের জন্য
এতো নির্মম নাহি হতো।
ঐ বিমানের চালক সহ
দুই শত বিয়াল্লিশ জনের
সকলেরই কি ভাগ্য ছিল খারাপ?
কেন এমন নির্মম মৃত্যুর
ঘটনা ঘটলো
যার নেই কোন পরিমাপ।
যারা বিমানে চড়ে ছিলেন
দুর্ঘটনায় এক জন বাদে
সবাই চিরতরে চলে গেলেন
অথচ তার মধ্যে এক জন
যাত্রী
কি করে বেঁচে রইলেন?
একেই আমরা বলি নিয়তি
কার জীবনে কখন কি ঘটবে
সবই আমাদের অজানা ও
অনিশ্চিত।
অনিশ্চিত জীবন নিয়ে
এগিয়ে চলে আমাদের জীবন
তবুও বাঁচার জন্য লড়াই
করতে হবে
যতক্ষণ দেহে আছে প্রাণ।
জন্মিলে মৃত্যুতো
এক সময় নিশ্চিত হবে
তাই বলে সেই ভয়ে
সব ছেড়ে দিয়ে
চুপ করে নাহি থাকা চলবে।।।
—–#########—–
![]()







