একবার হলেও সেলফি তুলতাম
কবি প্রজ্ঞা পারিজাত
সঠিকভাবে নিজেকে দেখতে
পেলে কি
আর সেলফি মোবাইলে তুলতাম ???
সঠিক শব্দ পেয়ে গেলে কে লিখত কবিতা ????
সঠিক মনের মানুষের ঠিকানা পলে কোনো অনুষ্ঠানে যেতাম না ।
বুকের মদ্দিখানে খুঁড়ে খুঁড়ে
কে খুঁজতো জমা জলে
নিজের হাসি মুখ ???
কে তুলত সেলফি
নিজের চেহারা বোঝার জন্য ???
আমি একটা ব্রিজের নীচ দিয়ে
অনন্তের পথে হেঁটে চলেছি একা।
একটা নাটক শেষ হওয়ার পর
সারা রাত বসে ছিলাম
একটা ল্যাম্পপোস্ট এর নীচে,
একবার নিজেকে মাতাল দেখবো বলে
আয়নার সামনে দাঁড়িয়ে
সক্রেটিসের মতো সব বোতল
মদ খেয়ে মাতাল হয়ে
মৃত্যুর অপেক্ষা করতাম ;
মৃত্যুর আগে একবার হলেও
সেলফি তুলতাম !
নিজের মৃত হাসি মুখটা
দেখার জন্য ।।
–oooXXooo—
![]()







