ধর্ম …
প্রদীপ সরকার
ধর্মের নামে দোহাই দিয়ে, কিসের বিভেদ এতো মানুষের।
পুরুষ নারী আর হিজরা ছাড়া আর বিভেদ কি হয় মানুষ জাতের!
কিছু স্বার্থলোভী মানুষ এখন,
রাখতে কায়েম স্বার্থ আপন,
করছে বপন হিংসার বীজ মনের মাঝে সবার।
মানুষ তো প্রায় প্রতিদিনই নতুন করে শিখছে এখন ঝুটা আমি আমার।
সাধুগুরুর শান্তি বাণী,
উল্টে দিয়ে বলে জানি আমি,
বুঝিনা মুই কেন মানুষ বৃথাই ভাবে সবই আপনার।
সমাজ মানে আমরা সবাই, রোজের দুঃখ-সুখের সাথী।
কিছু অধার্মিক মানুষ দেখি,
লোক দেখিয়ে কাঁদে মেকি,
কাজ মিটিয়ে হঠাত করে মারে পাছায় লাথি।
এটা কি হায় ধর্ম নাকি!
করতে হলে সঠিক ধর্মপালন,
বলে গেছেন সকল গুণীজন,
ভাবতে হবে সবায় আপন,
ভাবতে হবে সকল মানব আমার সখা-সখি।।
—oooXXooo—
![]()







