” দিন গোনা “
রণজিৎ মন্ডল
স্বপ্নের জাল বোনা,
বসে বসে দিন গোনা,
বাকি কত?
পৌঁছতে শেষ ঠিকানা!
এই বুঝি গেল প্রাণটা,
নীরবতা চুরমার,
বাজি, পটকার , চকলেট বোমার,
শব্দ শোনা,
শব্দের ডেসিমেল যন্ত্রে গোনা,
বধির আগেই , কতদিন
অজানা!
তাই ফাটিয়ে দুম, দাম শোনা!
বুক ধড়ফড়, নাক ঘড় ঘড়,
শরীর টা পুরানা
তাই সইতে পারে না।
কালচার এ আলচার,
লোক নেই সারাবার,
এক পূজো বার বার,
দীপাবলীর আলোয়
রঙিন এধার ওধার,
শব্দের কি বাহার!
বধিরের শোনা !
সমান না শোনা!
দিন যায়, মাস যায়,
যায় হাতে গোনা,
শব্দের দূষণ না
যায় দেখা, না
যায় গোনা,
শুধু হাড় কাঁপানো শব্দ শোনা,
শোনা আর দিন গোনা!
—oooXXooo—
![]()






