গর্বিত ভারত
✍️সুপর্ণা দত্ত
******************
“এই ছোট্ট ছোট্ট পায়ে
চলতে চলতে ঠিক পৌঁছে যাব,
সেই চাঁদের পাহাড় মাথায় যাহার
রামধনু রঙ হয় ঠিক দেখতে পাবো।”–
হীরে-মানিক ছোট্ট দুটি ভাই
ভেবেছিল দেখবে চাঁদের পাহাড়,
দুটি ভাইয়ের স্বপ্ন রইল অধরা
বনের মাঝে নামল যে আঁধার।
ছোট্ট দুটি ভাই- এর স্বপ্ন আজ
সফল করল বীর বিক্রম-৩,
তাইতো আজ নাচছে ভারত
তাক ধিনা ধিন ধিন।
চাঁদের বুড়ির গুমোরটাকে
ভাঙ্গল ভারত আজ,
খুললো চাঁদের দক্ষিণ দুয়ার
চাঁদের বাড়ির রাজ।
অনেকে বলে তাদের পতাকায়
চাঁদমামা বাস করে,
ভারতবাসী বলছে এখন
চাঁদে ভারতের পতাকা ওড়ে।
হীরের টুকরো ভারতের বিজ্ঞানীরা
ইতিহাস গড়ল বিশ্বের দরবারে,
ইতিহাসের পাতায় ভারতের নাম
লেখা রবে সোনার অক্ষরে।
দেশের বীর সন্তানেরা যুগে যুগে
করেছে উজ্জ্বল দেশের মুখ,
গর্বিত মোরা হয়েছি আগেও
এখনও গর্বে ফুলেছে বুক।
🛰🛰🛰🛰🛰🛰
![]()







