আমি নই আর ভুলো / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
আমি নই আর ভুলো প্রেমাঙ্কুর মালাকার কর্তা বলেন, গিন্নিকে তার, ভুলো বলো অকারণ – সিনেমা দেখছি, তবু সতর্ক, কতোনা আমার মন! সিনেমা হলের, মধ্যে আমার, আসিনি ছাতাকে ছেড়ে- এমনকি দেখো, তোমার ছাতাও তুলে আনি নেড়ে চেড়ে! গিন্নি বলেন, তুমি ভুলো নয়, খুললে চুরির খাতা- বাড়ি থেকে আসি, যখন দুজনে, কেউ তো আনিনি ছাতা! –~০০০XX০০০~–
![]()





