কলঙ্কহার / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা কবিতা / সংখ্যা ৬ /
“কলঙ্কহার” –:: ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ::– বিনোদবঁধুয়া কালা কালোমানিকের মালা পেতেছে মোহনিয়া ফাঁদ। পাখি সেজে আসি বলে ভালোবাসি এ কেমন প্রেমছাঁদ। পরাণপুতলি কাঁদে পাখি বলে রাধে কেমনে দেবো যে সাড়া। রাধা রাধা বোলে অধীর করে মোরে কি যে করি দিশাহারা। নয়নে উছলায় অমৃত অশ্রু এ যে কালাচাঁদপাখি। আকুল করে ব্যাকুল হিয়া শ্রাবণ মেঘে ভরা…
![]()





