অস্থিরতা / প্রণতি ভৌমিক / বাংলা কবিটা / সংখ্যা ৭ /
“অস্থিরতা” –:: প্রণতি ভৌমিক ::– আতঙ্কের ছায়াপাশে বদ্ধ বর্তমান নিয়ে যতদিন বেঁচে থাকা যায়। ধুলোয় ঢেকেছে সমগ্র অতীত ভবিষ্যৎ মুছে যাচ্ছে তীব্র অস্থিরতায়। চারদিকে গহীন ধোঁয়াশা আচ্ছন্নতা গ্রাস করে মানব সত্তাকে। পৃথিবীর মোহময় বুকে মাথা রাখো হৃদয়ের স্পন্দন অস্তমিত প্রায়। –~৹৹++৹৹~–
![]()





