দহন / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা / আষাঢ়যাপন ১ /
দহন **** শ্যামাপ্রসাদ সরকার তোমায় দেখে আগুন ভেবে মন উচাটন ইচ্ছেমতন হাতখানি তাই বাড়িয়েছিলাম ! সারা দেহে অগ্নিদহন.. ঝলসে যাচ্ছে মাংসপেশী প্রলাপ বকছি অনেক বেশী! লুকিয়ে দেখছি গোলাপকাঁটা চুলের ফিতে, আর আয়নাটা, ভাপ লাগছে চোখে মুখে আগুন জ্বলছে তীব্র দহনসুখে! তুমিও তখন জ্বলতে জ্বলতে অবাধ্যতায় গলতে গলতে আমায় দিলে একটুখানি তাপ! ওই হুতাশন…
![]()





