বৃক্ষ যে ক্ষমাশীল / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা / রবি পক্ষ /

বৃক্ষ যে ক্ষমাশীল প্রেমাঙ্কুর মালাকার     জনৈকের, ছোট্ট প্রশ্ন, “ফরগিভনেস” মানে? জটিল তো নয়! “ক্ষমা” লেখা হয়, বাঙালির অভিধানে! সরল জবাব, ছোট্ট শিশুর, সঙ্গে উদাহরণ ; গাছ ফল দেয়, লোষ্ট্রাঘাতেও, করলে আক্রমণ! অপার ক্ষমায়, গাছ চিরকাল, বিরল ব্যতিক্রম ; তাই বৈষ্ণব, অন্তরে রাখে, তৃণসম সংযম!   —XX—

Loading

চার পুরুষ / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /

চার পুরুষ *********** শ্যামাপ্রসাদ সরকার (কবিতা সংকলন) :: ভণিতা :: প্রেমের সার্থকতা কি পূর্ণতায় না বিচ্ছেদে না কি বিরহে? এরই উত্তর খোঁজা এই চারটি ভিন্ন সময়ে রচিত কবিতায়। আজ উপলব্ধি করলাম চারটির সুর আসলে একই। সেই অজরা প্রেমকেই অণ্বেষণ করাই এই শব্দাক্ষরে হয়েছে। এই প্রেম নামক বস্তুটিও আসলে আর সব কিছুর মতই প্রেক্ষিত বদলে পরিবর্তনশীল।…

Loading

স্মরণে সত্যজিৎ / অনিমেষ / বাংলা কবিতা /

স্মরণে সত্যজিৎ  ✍ অনিমেষ তোমার সঙ্গে প্রথম আলাপ কতই বা বয়স, সেই তো ছিল ছেলেবেলা পত্রিকা সন্দেশ। এলো ফটিক এলো হারুন ছুটির ধর্মতলা, ভরদুপুরের সাথি ছিল সুজন সে হরবোলা। একে একে ফেলু তপেশ জটায়ু লালমোহন বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু, প্রহ্লাদ, নিউটন। গুপি বাঘার সঙ্গে হরেক মজার কারখানা, ভালোবেসে চিনিয়ে দিলে শৈশবের জগৎখানা। ইন্দির ঠাকরুণ সর্বজয়া হরিহরের…

Loading

গরম / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /

গরম ✍️শিব প্রসাদ হালদার রোদ ঝলসানো খরার দিনে ঘামছে সারা গা, গরমেতে প্রাণ বাঁচে না করছে উঃ! আঃ!! আকাশেতে আছে মেঘ হচ্ছে না তো বৃষ্টি, বাঁচতে চেয়ে মরছে মানুষ যেন অনাসৃষ্টি! তাতা রোদে চলছে পথে মাথায় দিয়ে ছাতা মাঠ ধূ ধূ পুড়ছে ফসল পুড়ছে গাছের পাতা। তাপ প্রবাহের তীব্র দাহে হচ্ছে সবাই নাকাল চাতক সেজে…

Loading

অপেক্ষা / আগন্তুক / বাংলা কবিতা /

অপেক্ষা আগন্তুক সে বললো ! আমার আকাশ হবে , নীলে নিলাম্বৃত মনোসংযোগী নিখাদ অমৃত সম! রাতের আঁধার টুকুও নাকি ,তার চন্দ্রশোভার শুভ্রতার , ম্লান হাসিতে ভরিয়ে রাখবে ! আমি দিলাম তাকে আকাশ হতে । সে বললো আমার স্বপ্ন হবে ! আমার চোখ দুটিতে নাকি সে ব্রহ্মাণ্ড দেখতে পায় ! আমাকে নিয়েই নাকি তার যত গল্পঃ…

Loading