চিরহরিৎ / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /

চিরহরিৎ মৌসুমী ঘোষাল চৌধুরী চিরহরিৎ ক্ষেতে তুমি নায়ক আমি নতশালুক। আমি ভোরের ফসল তুমি আকাশচিঠি। কিছু হৃৎস্পন্দন, কিছু পৌষপয়গাম। এরপর জীবিত হত‍্যা করলে প্রতিশ্রুতির মিথ‍্যে উন্মোচনে। আমার সমস্ত দীপাবলির বুকে ইষ্পাত তরবারি। আমি এখন শূন‍্যদেশে শস‍্য থেকে অস্ফুট রুটি। —oooXXooo—

Loading

মৌন-মুখর / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা /

মৌন-মুখর শ্রী নীলকান্ত মণি ঠেংখাও কি সরি কেন যে কি জানি, বলতে বড়ো সংকোচ বোধ করি! আনন্দ বোধ, দুঃখ অবোধ জানাতে চাই, পারি বা না পরি, যাই সেখানে চাপি কথার জুড়িগাড়ি! অল্প কথায় মিটতো যে কাজ তা না করে, বেকুব আমি সে আনাড়ী ইচ্ছে করি অনেক কথার ফুলের ডালি সাজিয়ে তুলে ধরি! চাই আনন্দিত চিত্ত…

Loading

বঞ্চানাতে যন্ত্রনা / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /

বঞ্চানাতে যন্ত্রনা মৃনাল কান্তি বাগচী করলে কেহ বঞ্চনা মনেতে থাকে যন্ত্রনা ঝরা পাতা জানে তার ঝরে যাওয়ার বেদনা। মন জানে মনের কথা প্রখর রৌদ্র খোঁজে সবাই ছাতা। ছাতা না থাকলে রৌদ্রেই চলতে হয় নিজেকে লাগে তখন একেবারে ভীষন অসহায়। অসহায় হলে মন খোঁজে কোন না কোন সমব্যথী কোন কিছু না পেয়ে কেটে যায় দিবস রাতি…

Loading

নববর্ষের শুভেচ্ছা / সলিল চক্রবর্ত্তী / বাংলা কবিতা / বাংলা বর্ষবরণ সংখ্যা /

নববর্ষের শুভেচ্ছা  সলিল চক্রবর্ত্তী এসো হে নুতন বছর- নুতন বার্তা নিয়ে, পুরাতন যা আত্মগ্লানি – সব মুছে দিয়ে। হিংসা,অহংকার, লোভ,জেদ- না থাকে যেন মনে কোনো খেদ, দুই বাহু তুলে আলিঙ্গনে ফিরি- নুতন বছরে অবগাহন করি। তরুন রবির স্নিগ্ধ পরশে- সিঞ্চিত হব মুগ্ধ হরষে, অনাবিল ভাবে আগুয়ান হব- আগামি দিনকে পাথেও করে। মোরা গাহি জয়গান তাহাদের…

Loading

এ নববর্ষে / স্বপ্না নাথ / বাংলা কবিতা / বাংলা বর্ষবরণ সংখ্যা /

এ নববর্ষে স্বপ্না নাথ জাগরনে সীমন্তিনী, বিনিদ্র রজনী, সেনানির রমণী সে, গৃহকোণে একাকিনী। যক্ষের মত তার, বারতা পবনে, উৎকীর্ণ পদধ্বনি, প্রিয়া তরে দিন গোনে। গৃহে তার পিতা জাগে, মাতা সদা ভাবনায়, ভাই, বোন উচাটন, মনে হিত কামনায়। তুষারেতে কখনো, হিমানী সম্প্রপাতে, গহীন অরণ্যে জাগে, নিকষ কালো রাতে। তপ্ত মরুতে চলা, বালু শীতল নিশিতে, উত্তাল পারাবারে,…

Loading