গোলাপ / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /

গোলাপ প্রেমাঙ্কুর মালাকার গন্ধে, বর্ণে, রূপে জৌলুসে, গোলাপ তুলনাহীন – সারা সংসারে, গোলাপে কদর, বাড়ে তাই প্রতিদিন। পুজোয় লাগেনা,তাতে গোলাপের, মহিমা হয়না ম্লান; জন্ম-মৃত্যু, বিবাহেও তার, অবদান অফুরান! শুভেচ্ছা দেবে? চাইযে গোলাপ! শিশির সিক্ত তাজা; গোলাপ প্রেমিক,ছা’পোষা কেরানি, আমির,উজির -রাজা! নেহেরুর ছবি, ভাবাই যায়না, বিনা গোলাপের কুঁড়ি; তাই সংসারে,জনমোহিনীতে, গোলাপের নেই জুড়ি। ফুলের মধ্যে, তাই…

Loading

খুশীর জোয়ার / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /

☆☆☆”খুশীর জোয়ার”☆☆☆ শিব প্রসাদ হালদার ¤■□¤■□¤■□¤ জেরুজালেমের বেৎলেহেমে সেদিন কত খুশীর জোয়ার, দিকবিদিকে আলো করে শুনলো সবাই নাম যাঁর। মাতা মেরীর গর্ভ হ’তে জন্ম নিল যে শিশু আলোর ছটায় দেখলো সবাই সেই সবার প্রিয় যীশু। ফুটফুটে সেই ছোট্ট শিশু করলো আলো ধরা, প্রাণ ভরে দেখলো সবাই সে যে প্রেমে ভরা। এতো নয় যেমন তেমন সে…

Loading

তারার আবাহনে / অনিমেষ চ্যাটার্জী / বাংলা কবিতা /

তারার আবাহনে ✍ অনিমেষ চ্যাটার্জী ************** পিয়ানোর সুরে কাঁপে মোমের শিখা, ধূমায়িত কফির চুমুকে সময় কঠিন, রাঙা ঠোঁটের নিকোটিন শীত মাখা শহর পোড়ায়, পুড়ে যায় বেখেয়ালি সভ্যতা। বুড়ো গির্জার গায় আবাহন ছুঁয়ে যায়, শত কণ্ঠের প্রতিধ্বনি রাত নামায়, ইতিহাসে থমকায় ঘড়ির কাঁটা। জঞ্জাল আঁকড়ে থাকা ভাঙাচোরা খেলনার স্তূপ, ফুটপাথে আগুনটা জ্বলছে জ্বলুক। সেই তাপে সেঁকে…

Loading

না জানা উত্তর / নন্দিতা চক্রবর্ত্তী / বাংলা কবিতা /

না জানা উত্তর নন্দিতা চক্রবর্ত্তী ———— “একটু দাঁড়াও।” থমকে দাঁড়াতেই পিছন থেকে আকাশ এলো চলে ” বলেছিলাম তোমায় দুটো কথা মনে আছে? নাকি গেছ ভুলে?” অস্বস্তি আর দ্বিধায় কাঁপা ঠোঁট কি যে বলি , আকাশ পাতাল ভাবি। স্থির চোখে তাকিয়ে আমার মুখে দাঁড়িয়ে আকাশ, মুখে মেঘের ছবি। ” কি চাই আমি সবই জানো তুমি। তোমার…

Loading

বিদেশী পাঁজরে / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা /

বিদেশী পাঁজরে মণিকা বড়ুয়া ক্রমশঃ বিকিয়ে দিচ্ছি শিরা উপশিরা ক্রমশঃ বিলি করছি মান ,অভিমান ত্রাণ, শংসাপত্র ক্রমশঃ ভাসিয়ে দিচ্ছি দাম্পত্য পর্যটনও— তুমি আমি তার হরেক চাহিদা হরেক দেনাপাওনা হরেক হিসাব নিকাশ সব বেভুল পথে বিদেশী পাঁজরে ঠেলে দিচ্ছি– স্বদেশ উজাড় করে স্বদেশ শূন্য করে বিদেশের চারণভূমিতে ঢেলে দিচ্ছি সব মায়া মোহ, মান,মেধা, মনন– ————————-

Loading