তোমাকেই খুঁজি / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা /
তোমাকেই খুঁজি শ্রী নীলকান্ত মণি শ্রাবণের দীর্ঘ দিন শেষ৷ আশা ছিলো মিলনের, দিন শেষে সন্ধ্যা এসে সে দীপ জ্বেলে দেবে! মায়াবিনী সন্ধ্যা এলো যবে, মনে হলো, তা মেকি প্রত্যাশী আকাশে! আসন্ন রাতি৷ যে বাতি জ্বালিয়ে পথ চেয়ে আছি, সে বাতি শূন্যের কাছে প্রশ্ন করছে কি! ধ্যানের সে ধন অপেক্ষার জন অধরা সুন্দর আজীবন-ই দূর কুহেলিকা…
![]()





