বরুণ দেবতা প্রার্থনা কায়মনে! সুজলা ধরণী আষাঢ়ের বর্ষণে!! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
বরুণ দেবতা প্রার্থনা কায়মনে! সুজলা ধরণী আষাঢ়ের বর্ষণে!! প্রেমাঙ্কুর মালাকার হঠাৎ বৃষ্টি সকালবেলায়, ফোঁটা ফোঁটা ঝিরঝির- এ কেমন মেঘ? নেই গতিবেগ! পথ ভোলা মুসাফির! এ কোন আষাঢ়? বৃষ্টি আসার! সাকিন লেখে না মেঘে ; বৃষ্টি-বিহীন মেঘেরা বিলীন, উবে যায় দ্রুত বেগে! মেঘের নাটক আকাশে আটক, রুদ্ধ যে যবনিকা- উড়ো মেঘ যতো আলেয়ার মতো, দেখাচ্ছে মরীচিকা!…
![]()





