চরইবেতি / অভীক রায় চৌধুরী / বাংলা কবিতা /
চরইবেতি অভীক রায় চৌধুরী আরো এক মহাসমুদ্রে পাড়ি দেওয়া বাকি, নীল তিমিদের মতো – গভীর প্রশান্ত জলরাশির বুক চিরে জীবনবোধের আরও এক অতল মহাসাগরে তল খোঁজার নতুন অভিযান… নক্ষত্রের বার্তা আসে আলোকবর্ষ পেরিয়ে – তারায় তারায় এঁকে দেয় মানচিত্র! অনেককালের হারিয়ে যাওয়া স্মৃতিরা যেন মনে করিয়ে যায়, ভুলে যাওয়া কোন এক শপথের কথা। জীবন শোনায়…
![]()





