নিরীশ্বর পাথরের কাছে / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
নিরীশ্বর পাথরের কাছে মৌসুমী ঘোষাল চৌধুরী মায়ের মাইটোকন্ড্রিয়া কতটা শক্তি দেয় সন্তানের বুকে / কতটা সহনশীল হলে আমার ব্রাহ্মণ পদবী মিথ্যে হয়ে হতে পেরেছি ক্ষত্রিয় / কেমনভাবে ঘুমাবো যখন আমার মা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মৃত্যুর কাছাকাছি পৌঁছালেও নতুন ভোরের পৃথিবী দেখবে বলে / যেমন করে আরেক মা তার গয়না বিক্রি করে আত্মজার জন্য প্রার্থনা করত…
![]()





