তারিণীখুড়ো ও কলম-চরিত মানস / শ্যামাপ্রসাদ সরকার /
তারিণীখুড়ো ও কলম-চরিত মানস শ্যামাপ্রসাদ সরকার আজ দিনটা সকাল থেকেই বেশ মেঘলা করে আছে। কাল সারারাত বৃষ্টি হওয়ায় বেশ শীত শীত ভাবটাও বসার ঘরে রয়ে গেছে। নেহাত আজ রোববার বলে ইস্কুল যাওয়াটা নেই। নইলে এই আবহাওয়াতেও বই পত্র নিয়ে সেজে গুজে ইউনিফর্ম চড়িয়ে ঠিক বের হতে হত। আমরা বলতে ন্যাপলা, ভুলু, চটপটি আর সুনন্দ মিলে…
![]()





