একখানি 🌙 চাঁদ / শ্রীপ্রকাশ / বাংলা কবিতা /

একখানি 🌙 চাঁদ  শ্রীপ্রকাশ ———————-  ছোট বেলা পুতুল খেলায়  মেতে ওঠে মন।  আকাশে মেঘের খেলা  জলের ঢেউ-এ কতো কথা। ক্রমশই সবুজ ঘেরা ঘরে  স্বপ্নের নকশিকাঁথা। একখানি চাঁদ  নিয়েছে মন। একখানি ছিল  আশা। —oooXXooo—       

করুনাময়ী “মা” / বাবু বিশ্বাস / বাংলা কবিতা /

করুনাময়ী “মা” বাবু বিশ্বাস এ তুমি কেমন তুমি মুক্ত প্রেমের বাঁনভাসি শত বেদনার বঞ্চনাতেও__ উদরে ফোঁটাও ফুলের হাসি এ তুমি কেমন তুমি_ দুখনাশিনী মায়াবিনী জড়াইয়া রাখো ভরাইয়া রাখো__ বিছাইয়া তোমার আঁচলখানি আমি কি দিই তোমার উপমা__ প্রেয়র্ষি প্রেমিকা নাকি___ করুনাময়ী “মা” —oooXXooo—

Loading

সেদিনের বৃষ্টি ভেজা শহরের কথা / কবি প্রজ্ঞা পারিজাত / বাংলা কবিতা /

সেদিনের বৃষ্টি ভেজা শহরের কথা কবি প্রজ্ঞা পারিজাত মনে কি পড়ে সেদিনের বৃষ্টি ভেজা শহরের কথা , একটা ছাতার অজুহাতে তোমার – আমার প্রথম দেখা ; তোমার চোখের ফাঁদে পড়েছিল আমার চোখ , মনে কি পড়ে না বলা কথায় বুঝিয়েছিলে অনেক কথা ; মনে কি পড়ে সেদিনের কথা কি রংয়ের শাড়িতে তোমার চোখে ধরিয়েছিলাম আগুন…

Loading

মানে / কৌশিক গাঙ্গুলী / বাংলা কবিতা /

“মানে” কৌশিক গাঙ্গুলী প্রেম মানে কি? অগাধ বিশ্বাস, তুমুল যৌনতা, নাকি ভালবাসা মাখা কান্না… এত হেরে যাওয়ার মধ্যেও একে অপরের হাত ছুঁয়ে বলতে হবে ভালোবাসা। মুগ্ধতার সঙ্গে ছুঁতে হবে তার ঠোঁট। তীব্র আলিঙ্গনের মাঝে বেজে উঠবে সিম্ফনী, অবাধ যৌনতার মাঝেও থাকবে বিশ্বাস আর বিশ্বাস হীনতার ভয়। পরকীয়া কাকে বলে জানিনা? —oooXXooo—

Loading

সং.. / প্রদীপ সরকার / বাংলা কবিতা /

সং.. প্রদীপ সরকার মনে আছে সেই ছোট্ট বেলায় দেখেছিলাম সং। নিত্য হরেক সাজে সেজে, আসতো নেচে বাড়ির কাছে, চাইতো ভিখ মা-ঠাকমার কাছে প্রায়ই দেখিয়ে নানা ঢং। আজ ওনাদের খুব কম দেখা যায়, হয়তো অন্য কোনও কাজ করে খায়, কিন্তু হারিয়ে ওঁরা যাননি তো একেবারে। আজও দেখি মাঝেমাঝে, শিব-কালী বা কৃষ্ণ সেজে, কিছু মানুষ পেটের জ্বালায়…

Loading