প্রেম-বৃন্দাবনের শোকগাথা / ডঃ মদনচন্দ্র করণ বিদ্যালঙ্কার / বাংলা কবিতা /
প্রেম-বৃন্দাবনের শোকগাথা ডঃ মদনচন্দ্র করণ বিদ্যালঙ্কার.. মনের মানুষ মনে হইল, হৃদয়-মাঝারে— নয়নে লেগেছে ভালোবাসা, কহি সে কথা কারে? প্রথম পরশ, প্রথম চাহনি, স্বপ্নে জাগিল মন, শরীরে শরীর বিছাইয়া যেন একাত্মা দুই জীবন। বলিয়াছিলে— “দোহাই তোমার, হইব রাধা-কৃষ্ণ, প্রেমের বৃন্দাবন সাজাইব মধুর মিলন-তৃষ্ণ।” কদম-তলে যমুনার জলে চাঁদের আলো পড়ে, বাঁশির সুরে ডেকেছিলে মোরে গোপন প্রেমের ঘোরে।…
![]()





