তৃষ্ণার্ত / সুতপা সরকার / বাংলা কবিতা /
তৃষ্ণার্ত ✍ সুতপা সরকার (দিল্লী ) এভাবে হয় না এভাবে হয় না এত কাছে এসেও নদী সাগরস্নান সারবে না? যত সে এগোয় বালিয়াড়ী দীর্ঘায়ত জলঘড়ির কুলু কুলু আহবান মৃত স্পর্শ- বিমুখ সাগর ফ্লেমিংগোর উড়ন্ত ডানা ছোঁওয়া বিহবল নদী থমকে যাওয়া… সরে যায় দূরে আরো দূরে ধরাছোঁয়ার সীমানার বাইরে ধূ ধূ বালি আর…
![]()


