কৃষক আমার / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা /
কৃষক আমার ✍ মণিকা বড়ুয়া কৃষক আমার মায়ের কোল কৃষক আমার মায়ের জমি কৃষক আমার পিতার শস্যভূমি। কৃষক আমার চোদ্দপুরুষ দেহজল কৃষক আমার সুবাসিত উঠোন কৃষক আমার পেটভরা ভাতরুটি কৃষক আমার কাঁখে জলভরা কলসী। কৃষক আমার দুধভাত কৃষক আমার লবণ জল কৃষক আমার নদী উপনদী। কৃষক আমার মর্মকথা কৃষক আমার জীবন গাঁথা…
![]()





