সময় / মৌসুমী মৌ / বাংলা কবিতা /
সময় ✍ মৌসুমী মৌ কথা যখন শীতল হয়ে ভিতর ঘরে বসত করে, বুকের গহীন শিলালিপির শব্দ ছুঁয়ে রক্ত ঝরে l চোখের ভাষায় আগুন হয়তো অসময়ে বৃষ্টি পড়ে! চুপকথারা মনখারাপির নক্সা আঁকে… হয়তো কেবল ফাগুন পারে ফুল ফোটাতে মনের ঘরে l সত্যি পারে ! নাকি কেবল অহৈতুকী ! চুপ হয়ে যাই … হাওয়ায় ভাসা…
![]()





