প্রতীক্ষায় / কাকলি ঘোষ / বাংলা কবিতা / আষাঢ়যাপন ২ /
প্রতীক্ষায় কাকলি ঘোষ কতটা যন্ত্রণা তুই দিতে পারিস ? পুড়ে পুড়ে যেদিন খাঁটি সোনা হব—– চোখ রাখতে পারবি তো এ চোখে? কতটা অপেক্ষা তুই করাতে পারিস? দিনে দিনে যত দীপ্ত হব—- পারবি এ আগ্নেয়গিরির সামনে দাঁড়াতে? কতটা ভুল তুই করতে পারিস? বোঝা টানতে টানতে যখন ক্লান্ত হবি বাড়ানো এই হাতে হাত রাখিস…
![]()





