তোমাতে আমার ঠিকানা (প্রথম পর্ব) / ডাঃ রঞ্জন কুমার দে / বাংলা ধারাবাহিক উপন্যাস /

তোমাতে আমার ঠিকানা (প্রথম পর্ব) ডাঃ রঞ্জন কুমার দে গতকাল রাত থেকেই একভাবে বৃষ্টিটা পড়ে যাচ্ছে,বৃষ্টির তেজ যেভাবে বেড়ে চলেছে তাতে মনে হচ্ছে এবারও বন্যায় ভাসবে দ্বারকেশ্বর নদীর পার্শ্ববর্তী গ্রাম কিনঝাকুরা, আসে পাশের মানুষের কাছে কেঞ্জাকুরা নাম পরিচিত গ্রামটি। বাঁকুড়ার ছাতনা থেকেও আট কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। গত রাতে তবু টিপটিপ করে বৃষ্টি হয়েছে,…

পথ ভোলা এক পথিক / নিলয় বরণ সোম / বাংলা রম্য রচনা /

পথ ভোলা এক পথিক নিলয় বরণ সোম ছোটবেলায় স্কুলে ভৌত বিজ্ঞানের পাঠ্য বইতে শেখা গিয়েছিল -রাশি দুই প্রকার – ভেক্টর রাশি ও স্কেলার রাশি। স্কেলার রাশির শুধু মান বর্তমান, ভেক্টর রাশির মান ও দিক দুইই থাকে। চলমানে, আমি একেবারে স্কেলার রাশি , অর্থাৎ দিককানা। কোনও দিনই , জায়গার অবস্থান আমার মনে থাকে না। একটা উদাহরণ…

Loading

অনভিপ্রেত / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /

অনভিপ্রেত শ্যামাপ্রসাদ সরকার মুহূর্তবদলের কোলাহল ছেড়ে বেছে নিয়েছি একান্তের নির্জনতা দুপুরবেলার রোদমাখা ছাদ, এখন বিকেলের একপশলা আলস্যের মত আশ্রমিকের একাকী মৃদঙ্গের তাল হয়ে থেমে গেছে। কথা ছিল রাতমোহনায় এসে একবার দেখা করবে অযথাই চঞ্চল করতল ধারণ করবে হাতের মধ্যে আর নির্নিমেষে কেটে যাবে হাজার বছরের বিরহ। তারপর এইট-বি স্ট্যান্ডে এসে চা খাব দুজনে মনে মনে…

Loading

হৃদস্পন্দন / বাসুদেব চন্দ / বাংলা ছোট গল্প /

হৃদস্পন্দন বাসুদেব চন্দ ‘ইলন এ্যলিসন’ পৃথিবীর সেরা ধনীদের মধ্যে একজন। মাথার ওপরের আকাশ, পায়ের নিচের মাটি, প্রকৃতির বুকচিরে সৃষ্টি হওয়া প্রত্যয়ী-পর্বতমালা, পর্বতের পাদদেশ পাদপদ্ম হয়ে বয়ে চলা নদী-নালা, নদী-নালার চোখে চোখ রেখে কথা বলা চন্দ্র-সূর্য এবং ধ্রুবতারা- এ-কটি ছাড়া সবই আছে ইলনের লকারে! আরোকিছু আগুপিছু রাখা আছে নিত্যদিনের দরকারে। যে-টা নেই, সে-টার তালিকা খুবই কম,…

Loading

বৃষ্টি অন্তরেতে / কাকলি ঘোষ / বাংলা কবিতা /

বৃষ্টি অন্তরেতে কাকলি ঘোষ আজ হঠাৎ করে বৃষ্টি এল ভিজে গেল মন ভিজে গেল স্বপ্ন গুলো ভিজলো চোখের কোণ। বৃষ্টি ভেজা স্নিগ্ধ আকাশ স্মৃতি কাড়ে মন হোক না বৃষ্টি অন্তরেতে হোক না সারাক্ষণ —oooXXooo—

Loading