বিশেষ প্রতিনিধি, কলকাতা: গার্ডেনরিচ কিংবা তারাতলার মতো একের পর এক আবাসন বিপর্যয় এবং বেআইনি নির্মাণের জেরে তিলত্তমার বুকে যে মর্মান্তিক দুর্ঘটনাগুলি ঘটে গিয়েছে, তা থেকে শেষ পর্যন্ত বড় শিক্ষা নিল রাজ্য সরকার। মানুষের জীবনের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবার রাজ্যের নির্মীয়মাণ বেসরকারি ও বাণিজ্যিক বহুতলগুলির ওপর নজিরবিহীন এবং কঠোরতম পদক্ষেপ