কলকাতা প্রেস ক্লাবে কিন্নর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঐতিহাসিক সম্মেলন – তৃতীয় লিঙ্গের অধিকার ও সামাজিক সুরক্ষায় বড় বার্তা
বিশেষ প্রতিবেদন, কলকাতা, ২৭ জুলাই: সমাজের মূলস্রোতে ট্রান্সজেন্ডার ও কিন্নর সম্প্রদায়কে শামিল করার দাবি এবং তাঁদের অধিকার রক্ষায় এক গুরুত্বপূর্ণ বার্তা দিল ‘ভারতীয় কিন্নর ওয়েলফেয়ার ফাউন্ডেশন’। সোমবার অপরাহ্নে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে সংগঠনের মূল দাবিদাওয়া ও ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরা হয়। ফাউন্ডেশনের সভানেত্রী রূপালী মল্লিকের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন…
![]()




