আরব সাগর / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
আরব সাগর মৌসুমী ঘোষাল চৌধুরী তুমি পুড়িয়েছিলে,,,, সাদা সকালে ! মেঠো রোদের আলিঙ্গনে, আমি তখন শীতবালিকা ; শীতের নৌকো আমার সিন্ধুতে.. তখন সোনালী সোহাগ ; নিভৃতে মেনে নিয়েছিলাম সহমরণ,,, ভোরের প্রথম স্পর্শে তোমার চোখে ; অধিকার করি না, অফুরন্ত সাদা শিখা হলুদ চোখে,, আমার রক্তিম বিরহবেলা বড় অস্পষ্ট সূর্যলেখা ; বড় অস্পষ্ট তোমার কবিতার প্রাসাদ…
![]()





