সুন্দর / বাবু বিশ্বাস / বাংলা কবিতা /
সুন্দর বাবু বিশ্বাস সুন্দরের সংজ্ঞা আমার জানা নেই – শুধু জানি; সে মায়ের মতো মমতাময়ী, বাবার মতো রক্ষক-নিহারী, আর তোমার মতো হিতাকাঙ্খী বন্ধু, যারা ইন্দ্রিয় ছুঁয়ে প্রশান্তির আসন পাতে হৃদয়ে। যেমন শিউলি-ঝরা ভোরের নিঃশব্দ আরতি, কাশবনের সাদা শ্বাসে ভেসে ওঠা শরতের ঈশ্বরী হাসি। যেমন নদীর কপালে বাঁধা রূপালি চাঁদের সিঁদুররেখা, পাহাড়ের বুকে মেঘের সাদা ওড়না,…
![]()





