আকাশটা ভারী / শ্রীপ্রকাশ / বাংলা পরিবেশ কবিতা /

আকাশটা ভারী শ্রীপ্রকাশ —————- বাইরে খা খা ভেতরে এসিতে সামলানো, জনতন্ত্র যতই লাফাক। গৃহস্বামী নীরব। অভুক্ত পেট বাঁধ ভাঙতে চায়। ন্যায় নীতির বেড়াজালে ন্যায্য আদায়ে, ক্রমশই আকাশটা ভারী। ঘষটাতে ঘষটাতে আজ, রুদ্র রুপি মেঘ। কখন যে আনবে মহাপ্রলয়। —oooXXooo—

Loading

জলই জীবন / সুপর্ণা দত্ত / বাংলা পরিবেশ কবিতা / বাংলা বর্ষবরণ সংখ্যা /

জলই জীবন সুপর্ণা দত্ত পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল তবু সারা পৃথিবীতে মেলে না পানীয় জল। আজও গ্রামে গঞ্জে আছে তীব্র হাহাকার জলের অভাবে সমভূমি মরুভূমির আকার। তৃষ্ণার্ত চাতক যেমন আকাশ পানে চেয়ে জলের আকুল আবেদনে যায় চারিদিক ছেয়ে। পৃথিবী জুড়ে আছে সাগর,মহাসাগর,নদী,পুকুর সে জল যায় না পান করা দূষণ হয়েছে ভরপুর। মানুষ…

Loading

বৃক্ষ চেতনা / রতন চক্রবর্তী / বাংলা কবিতা /

বৃক্ষ চেতনা রতন চক্রবর্তী 🌱🌱🌱🌱🌱 প্রতি বছর গ্রীষ্মকাল আসলেই সূর্যদেবের প্রখর তাপদাহে যখন আমাদের শরীর উত্তপ্ত হয়ে ওঠে ,ঘর্মাক্ত হয়, ক্লান্ত হয় , শ্বাসপ্রশ্বাসে কষ্ট হয় , মাটি ফেটে ফুটি ফাটার মতো হয় , তখন একটু 🌴গাছের হাওয়া,একটু ছায়ার জন্য আমরা মানুষেরা অস্থির হয়ে উঠি | আমাদের ১০০ভাগ মানুষেরই বুকে 🏔প্রকৃতি প্রেম , বৃক্ষ প্রেম…

Loading

ধূসর কলকাতা / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা পরিবেশ কবিতা /

ধূসর কলকাতা প্রেমাঙ্কুর মালাকার শতক শেষে, দেখবে এসে; ধোঁয়ায় ধূসর কলকাতা। মুখোশ এঁটে, যাচ্ছে হেঁটে ; মানুষ, সাবাড়,গাছপাতা। উঠছে বাড়ি আকাশ ছাড়ি, হচ্ছে আকাশ রোজ চুরি; নেইরে পাখি! নেই জোনাকি! আঁধার রাতের ফুলঝুরি। যাচ্ছে গাড়ি ধোঁয়ায় ভারী! হচ্ছে মরণ ফাঁদ পাতা; কাদের পাপে,ধোঁয়ার চাপে, ডুবছে সাধের কলকাতা? —oooXXooo—

Loading

প্রতিদিন হোক পরিবেশ দিবস / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /

প্রতিদিন হোক পরিবেশ দিবস সুপর্ণা দত্ত   পরিবেশ ছিল একদা বিশ্বে সুনীল আকাশের নীচে শ্যাম বনানী, শীতল জল,পাহাড় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে, আর ছিল পশুদের নিশ্চিন্ত বাসস্থান, পাখিদের কলরব ছিল বিশুদ্ধ মুক্ত বাতাস আর খোলা মাঠ-ঘাট। আজ সূর্যের প্রখর তাপদাহে যেন ঝলসে যাচ্ছে এই বিশ্ব, প্রচন্ড গরমে বৃষ্টির জল যেন আজ হয়েছে নিঃস্ব, প্রকৃতির এরূপ ভয়াবহতা…

Loading