বিশেষ প্রতিবেদন: “জনগণনাই উন্নয়নের ভিত্তি”— এই বার্তা নিয়ে শুরু হতে চলেছে ২০২৭ সালের ভারতীয় জনগণনা। দেশের সঠিক পরিকাঠামো নির্মাণ, আর্থ-সামাজিক পরিকল্পনা গ্রহণ এবং আগামী দিনের উন্নয়নের রূপরেখা তৈরির জন্য এই জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, জনগণনায় প্রতিটি নাগরিকের দেওয়া তথ্য সম্পূর্ণ গোপন এবং আইন দ্বারা সুরক্ষিত থাকবে।