সংবাদ প্রতিবেদন, কলকাতা: ভারতের প্রশাসনিক ইতিহাসে এক অভূতপূর্ব মাইলফলক ছোঁয়া হতে চলেছে ২০২৭ সালের জনগণনায় (Census 2027)। আর সেই লক্ষ্যেই এবার পশ্চিমবঙ্গে কোমর বেঁধে নামছে নতুন সরকার। শুক্রবার নবান্নে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক ও ইন-হাউস ওয়ার্কশপ শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের জনগণকে এই ঐতিহাসিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।