অন্তিম নিশীথ / দিলীপ কুমার চৌধুরী / বাংলা কবিতা /
অন্তিম নিশীথ দিলীপ কুমার চৌধুরী মনে করো — আজ পৃথিবীর শেষ দিন। সূর্য অস্তমিত হবার সাথে সাথে ঘটবে এক মহাবিস্ফোরণ। আমি নিশ্চিত — সব রাগ, অভিমান ভুলে তুমি ছুটে আসবে আমার কাছে, ঘনিষ্ঠ হবে অন্তিম নিবিড় -আলিঙ্গনে— গভীর নিঃশব্দে। ভয় পাবে, ঠোঁটে ঠোঁট রাখবে তীব্র হবে তোমার শীৎকার। আমার সমস্ত সহ্যশক্তি কেড়ে নেবে। আমি নিশ্চিত…
![]()





