ডুয়ার্স / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
ডুয়ার্স স্বপ্না নাথ ওই নেমে আসে পাহাড়ি ঝরনা, ধাপে ধাপে পাষাণ উপলে উপলে, মনোমুগ্ধ জল কল্লোলে, তালে তালে, নিঃশ্বাসে ভরে নিয়েই বনগন্ধী বাতাস, বিচিত্র নয়নাভিরাম বুনো ফুলে ফুলে। অগুনতি বৃক্ষরাজি দাঁড়িয়ে প্রহরিসম, সভ্যতা নিষিদ্ধ এখানে, আদিম গহীন আলোছায়া খেলা চলে, মেঘলা সবুজ অরণ্যে অরণ্যে। বনানীর বন্যায়, নিস্তব্ধ ঝিঁ ঝিঁ ডাকা সন্ধ্যায়, কুলায় ফেরা বিহগের ডানায়,…
![]()





