সবুজ / কৌশিক গাঙ্গুলী / বাংলা কবিতা /

“সবুজ” কৌশিক গাঙ্গুলী   সত্য অত সহজ নয়, আগে মিথ্যাকে করো জয়। যদি পারো দেখবে সবুজে সবুজ গাছে গাছে ভরা অরণ্য সব খিলখিলিয়ে হাসে, এত বাতাস, এত ছায়া তার ভেতরে আছে এত মায়া, বেঁচে থাকতে গেলে মানুষ সবুজকে ভালোবাসো, হাসো বৃক্ষ হাসো, অমৃতধারায় স্নান করে দাও ডাক রুক্ষ পৃথিবীর বুকে সবুজেতে ভরে যাক। —oooXXooo—

Loading

গাছগুলি বৃষ্টি উপভোগ করছে / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /

গাছগুলি বৃষ্টি উপভোগ করছে মৃনাল কান্তি বাগচী   গাছগুলি বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে বৃষ্টিকে উপভোগ করছে বৃষ্টিতে মাঝে মাঝে না ভিজলে তাদের ভালো লাগেনা যে। বৃষ্টির মধ্যে লুকিয়ে থাকে সত্যিকারের বাঁচার রসদ তাই বৃষ্টির কাছে সকলের ঋণ থাকে যা অপরিশোধ। বৃষ্টির সঙ্গে গাছেদের রয়েছে নিবিড় সম্পর্ক তাই বৃষ্টির সাথে তাদের নেই কোন বিভেদ ও বিতর্ক।…

Loading

বুধিয়া / ডাঃ রঞ্জন কুমার দে / বাংলা ছোট গল্প /

বুধিয়া ডাঃ রঞ্জন কুমার দে বাঁকুড়ার জয়পুর জঙ্গলের মধ্যে ছোট্ট একটা গ্রাম কেন্দুয়া, গ্রাম না বলে অবশ্য একে এক আদিবাসী অধ্যুষিত অঞ্চল বলা যেতে পারে। তথাকথিত মানব সভ্যতার ছোঁয়া আজও যে এদের উপর ঠিকমত প্রভাব বিস্তার করতে পারেনি তা এখানকার মানুষগুলোর আদব কায়দা, আচার আচরণ, সরলতা, পোশাক আশাক দেখলেই অনুধাবন করা যায়। এই আদিবাসী সম্প্রদায়ের…

Loading

আকাশটা ভারী / শ্রীপ্রকাশ / বাংলা পরিবেশ কবিতা /

আকাশটা ভারী শ্রীপ্রকাশ —————- বাইরে খা খা ভেতরে এসিতে সামলানো, জনতন্ত্র যতই লাফাক। গৃহস্বামী নীরব। অভুক্ত পেট বাঁধ ভাঙতে চায়। ন্যায় নীতির বেড়াজালে ন্যায্য আদায়ে, ক্রমশই আকাশটা ভারী। ঘষটাতে ঘষটাতে আজ, রুদ্র রুপি মেঘ। কখন যে আনবে মহাপ্রলয়। —oooXXooo—

Loading

নিজেকে চেনো / অসিত ঘোষ / বাংলা কবিতা /

“নিজেকে চেনো” অসিত ঘোষ সুন্দর এই পৃথিবীতে নিজেকে চেনো কত সুন্দর, ফুল ফুটুক মুকুলিকা থেকে সবুজ কচি কিশলয়ে। পঙ্কিল থেকে জন্ম হয় সুন্দর কুমুদ কলি, হংস পাখায় লাগেনা ময়লা যতই করে ঘোরাফেরা। ভোরের বাতাস পাঠায় বার্তা শিউলি ঝরার বেলা, আপন করে নেয়ার চেষ্টায় আপন হতে জানা, কেন আমরা পারিনা চিনতে নিজেকে এতো অচেনা। —oooXXooo— 

Loading