মাছের ঝোল ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ঝিনকে পুকুরে আজ মাছ ধরা হচ্ছে। অনেক ভোরে চলে মাছধরা। এই এলাকার ঝিনকের মাছ এর স্বাদটাই আলাদা। বিরাট পুকুরটাকে কেউ কেউ আবার দীঘিও বলে। মাছের ভাগ করবে বলে সমু বামুন ঘুরঘুর করছে। কেমন করে মাছের ভাগ করতে হবে সব খাতায় লেখা আছে। একটু পরেই সমস্ত মাছ
।। তোমাতে আমার ঠিকানা ।। অষ্টম পর্ব বারিদ বরণ রাত গভীর। পড়ার টেবিলে খোলা বই, কিন্তু সুচির চোখ যেন অক্ষরের ভেতরেও কিছু খুঁজছে। পড়ার বদলে আজ মনটা একেবারে অন্য পথে হাঁটছে। তার মাথায় ঘুরপাক খাচ্ছে একটাই ভাবনা—অভি। সেই ছেলেটা, যে মাটির ঘরে বড় হয়েছে,যার চোখে জেলাশাসক হওয়ার স্বপ্ন জ্বলে,যে
দিনান্তে কাকলি ঘোষ গাড়ি থেকে নেমে সাইনবোর্ডটা দেখলেন লাবণ্য। শেষের কবিতা। আহা! মুগ্ধ হলেন আবারও! শুধু নামটা শুনেই ঠিক করেছিলেন এখানেই আসবেন। বৃদ্ধাশ্রমের এর থেকে উপযুক্ত নাম আর হয়? চমৎকার পরিবেশ। দুপাশে কেয়ারি করা মরশুমী ফুলের মাঝখান দিয়ে লাল মোরাম বিছানো পথ শেষ হয়েছে একসারি শ্বেত পাথরের সিঁড়িতে। ওপরে সুসজ্জিত,
জাগরণের বিভাবরী ……………………….. শ্যামাপ্রসাদ সরকার আজ সকাল থেকে উঠতি প্রমোটার কাম তোলাবাজ বলে কুখ্যাত লখাই মিত্তিরের দলবল হাঁক ডাকে পাড়া গরম করে দিচ্ছে। ওরা আবার এখনকার শাসকদলের লোকাল কাউন্সিলারের কি যেন একটা সূত্রে আত্মীয় হয়। সেজন্য ধরাকে সরা ভাবাটাই এখন দস্তুর। ওরা শিগগিরই এলাকা দখল করে কন্ডোমোনিয়াম সহ একটা
এক শিশুর গল্প অনুবাদক : নিলয় বরণ সোম মূলগল্প : দ্য চাইল্ড লেখক : চার্লস ডিকেন্স [ চার্লস ডিকেন্স বিখ্যাত ইংরেজি ঔপন্যাসিক ও গল্পকার, যাকে নতুন করে পরিচয় করানোর দরকার নেই । আলোচ্য গল্পটি ওঁর Some Short Christmas Stories গ্রন্থের THE CHILD’S STORY. নামক গল্পের মুক্ত অনুবাদ। ] অনেক অনেকদিন





