৯ই আগস্ট, কলকাতা, নিউজ আমার আলো: আর জি কর হাসপাতালের মৃত চিকিৎসক অভয়ার বাবা-মায়ের ওপর পুলিশের নির্মম অত্যাচারের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় অভয়ার মা-বাবা চোখের জল ফেলছেন এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী-সহ অন্যান্যরা।

